ঘুরে দেখা বাংলাদেশ
জেলা গাইড › বরিশাল বিভাগ

পটুয়াখালী ভ্রমণ গাইড

পটুয়াখালী জেলায় কী দেখবেন, কীভাবে যাবেন, কোথায় থাকবেন আর কী খাবেন, এক পাতায়। সব তথ্য ভ্রমণকারীদের অভিজ্ঞতা থেকে যাচাই হচ্ছে, কিছু ভুল পেলে নিচের বোতামে জানান।

বিভাগবরিশাল
সেরা সময়অক্টোবর-মার্চ
কত দিন লাগে২ দিন
জেলা সদরপটুয়াখালী
পটুয়াখালী জেলা📷 Asaduzzaman · CC BY-SA 4.0
১

কী দেখবেন (৬টি জায়গা)

কুয়াকাটা সমুদ্র সৈকত📷 Praneel Saha · CC BY-SA 4.0

কুয়াকাটা সমুদ্র সৈকত

🏖️ সৈকত

সাগরকন্যা; একই সৈকত থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায়।

গঙ্গামতির চর ও লাল কাঁকড়ার চর

🏖️ সৈকত

কুয়াকাটার পূর্বে ঝাউবন আর লাল কাঁকড়ায় ভরা নির্জন সৈকত।

ফাতরার বন

🦌 বন্যপ্রাণী

কুয়াকাটা থেকে ট্রলারে সুন্দরবনের পূর্ব অংশ; ম্যানগ্রোভ আর নীরবতা।

রাখাইন পল্লী ও বৌদ্ধ মন্দির

🕌 ধর্মীয়

মিশ্রিপাড়ায় রাখাইনদের গ্রাম, তাঁত আর বিশাল বুদ্ধমূর্তি।

লেবুর চর

🏖️ সৈকত

কুয়াকাটার পশ্চিমে সূর্যাস্ত দেখার সেরা জায়গা, তাজা কাঁকড়া ভাজা।

পায়রা সেতু ও পায়রা বন্দর📷 Md Shaifuzzaman Ayon · CC BY-SA 4.0

পায়রা সেতু ও পায়রা বন্দর

🚣 নদী

লেবুখালীতে দৃষ্টিনন্দন সেতু; দেশের তৃতীয় সমুদ্রবন্দর।

২

কীভাবে যাবেন, কোথায় থাকবেন

🚌
ঢাকা থেকে: বাসে সরাসরি কুয়াকাটা ৬-৭ ঘণ্টা (পদ্মা সেতু হয়ে); লঞ্চে পটুয়াখালী
🏨
থাকা: কুয়াকাটায় হোটেল ১০০০-৫০০০ টাকা; সৈকতের কাছে নিলে ভালো
🍛
খাওয়া: কুয়াকাটার কাঁকড়া ফ্রাই, শুঁটকি, রাখাইন খাবার
💡
টিপস: মোটরবাইকে সৈকত ধরে গঙ্গামতি-লেবুর চর একদিনে ঘোরা যায়, দর ঠিক করে উঠুন
৩

কাছের জেলা

✅ পটুয়াখালী গিয়েছি, ম্যাপে টিক দিন 🧭 পটুয়াখালী ট্রিপ প্ল্যান করুন 🎯 যেতে চাই লিস্টে রাখুন