জেলা গাইড › সিলেট বিভাগ
মৌলভীবাজার ভ্রমণ গাইড
মৌলভীবাজার জেলায় কী দেখবেন, কীভাবে যাবেন, কোথায় থাকবেন আর কী খাবেন, এক পাতায়। সব তথ্য ভ্রমণকারীদের অভিজ্ঞতা থেকে যাচাই হচ্ছে, কিছু ভুল পেলে নিচের বোতামে জানান।
বিভাগসিলেট
সেরা সময়অক্টোবর-মার্চ (মাধবকুণ্ডের জন্য জুন-সেপ্টেম্বর)
কত দিন লাগে৩ দিন
জেলা সদরমৌলভীবাজার
১
কী দেখবেন (৬টি জায়গা)
শ্রীমঙ্গল চা বাগান
🍃 চা বাগানসবুজ টিলায় ছড়ানো চা বাগান, চা-শ্রমিকদের জীবন দেখার সুযোগ।
📷 Pallabkabir · CC BY-SA 4.0লাউয়াছড়া জাতীয় উদ্যান
🌳 পার্কঘন বন, উল্লুক ও পাখির জন্য বিখ্যাত জাতীয় উদ্যান।
মাধবকুণ্ড জলপ্রপাত
🌿 প্রকৃতিবড়লেখায় দেশের সবচেয়ে উঁচু জলপ্রপাত, বর্ষায় সবচেয়ে সুন্দর।
মাধবপুর লেক
🌿 প্রকৃতিশ্রীমঙ্গলের চা বাগান ঘেরা সুন্দর লেক ও পাখির বিচরণ।
নীলকণ্ঠ টি কেবিন
🍃 চা বাগানশ্রীমঙ্গলের বিখ্যাত সাত রঙের চায়ের কেবিন।
হাকালুকি হাওর
🌊 হাওর-বিলদেশের বৃহত্তম হাওরগুলোর একটি, শীতে পরিযায়ী পাখির মেলা।
২
কীভাবে যাবেন, কোথায় থাকবেন
🚌
ঢাকা থেকে: বাসে ৫-৬ ঘণ্টা (সায়েদাবাদ/কমলাপুর থেকে), ট্রেনে ৪-৫ ঘণ্টা (শ্রীমঙ্গল)
🏨
থাকা: শ্রীমঙ্গলে রিসোর্ট ও হোটেল ১৫০০-৬০০০ টাকা
🍛
খাওয়া: সাত রঙের চা, আনারস ও পিঠা
💡
টিপস: লাউয়াছড়ায় সকাল সকাল যান, বন্যপ্রাণী দেখার সম্ভাবনা বেশি থাকে।
৩
