জেলা গাইড › খুলনা বিভাগ
বাগেরহাট ভ্রমণ গাইড
বাগেরহাট জেলায় কী দেখবেন, কীভাবে যাবেন, কোথায় থাকবেন আর কী খাবেন, এক পাতায়। সব তথ্য ভ্রমণকারীদের অভিজ্ঞতা থেকে যাচাই হচ্ছে, কিছু ভুল পেলে নিচের বোতামে জানান।
বিভাগখুলনা
সেরা সময়নভেম্বর-মার্চ
কত দিন লাগে১ দিন
জেলা সদরবাগেরহাট
১
কী দেখবেন (৬টি জায়গা)
📷 মোয়ায মাহমুদ · CC BY-SA 4.0ষাট গম্বুজ মসজিদ
🏛️ ঐতিহ্যইউনেস্কো বিশ্ব ঐতিহ্য; পনেরো শতকের ৭৭ গম্বুজের বিশাল মসজিদ, খান জাহান আলীর নির্মাণ।
খান জাহান আলী (রহ.) মাজার ও ঠাকুর দিঘি
🕌 ধর্মীয়মাজারের পাশের দিঘিতে মিঠাপানির কুমির; প্রতিদিন দর্শনার্থীর ভিড়।
📷 Jafar Cyclist · CC BY-SA 4.0নয় গম্বুজ মসজিদ
🏛️ ঐতিহ্যঠাকুর দিঘির পশ্চিম পাড়ে ছোট কিন্তু অসাধারণ পোড়ামাটির কারুকাজের মসজিদ।
বাগেরহাট জাদুঘর
🖼️ জাদুঘরষাট গম্বুজের পাশে; খলিফাতাবাদ নগরীর খনন নিদর্শন ও ইতিহাস।
মংলা বন্দর ও সুন্দরবন
🦌 বন্যপ্রাণীমংলা থেকে ট্রলারে করমজল ও হাড়বাড়িয়া; দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর দেখা।
কোদলা মঠ
🏛️ ঐতিহ্যসতেরো শতকের ইটের উঁচু মঠ, অযোধ্যা গ্রামে; টেরাকোটার নকশা।
২
কীভাবে যাবেন, কোথায় থাকবেন
🚌
ঢাকা থেকে: বাসে ৪-৫ ঘণ্টা (পদ্মা সেতু হয়ে); খুলনা থেকে ৪৫ মিনিট
🏨
থাকা: সদরে সাধারণ হোটেল ৮০০-২০০০ টাকা; মংলায় পর্যটন মোটেল
🍛
খাওয়া: চুইঝাল মাংস, নারকেলের নাড়ু
💡
টিপস: ষাট গম্বুজ সকালে যান, বিকেলে মংলা ঘুরে খুলনায় ফিরতে পারেন
৩